২/৬১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৪ - ঘরে জামাতে নামাজের সুন্দর শিক্ষা
ইমামের সাথে পুরুষ ও স্ত্রীলোক উভয় ধরনের মুক্তাদী থাকলে
ঘরে জামাতে নামাজ ও দাঁড়ানোর নিয়ম
জামে‘ আত-তিরমিযী : ২৩৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৩৪
حَدَّثَنَا إِسْحَاقُ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ ﷺ لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ " قُومُوا فَلْنُصَلِّ بِكُمْ " . قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِالْمَاءِ فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ وَصَفَفْتُ عَلَيْهِ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ " .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا كَانَ مَعَ الإِمَامِ رَجُلٌ وَامْرَأَةٌ قَامَ الرَّجُلُ عَنْ يَمِينِ الإِمَامِ وَالْمَرْأَةُ خَلْفَهُمَا . وَقَدِ احْتَجَّ بَعْضُ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ فِي إِجَازَةِ الصَّلاَةِ إِذَا كَانَ الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ وَقَالُوا إِنَّ الصَّبِيَّ لَمْ تَكُنْ لَهُ صَلاَةٌ وَكَأَنَّ أَنَسًا كَانَ خَلْفَ النَّبِيِّ ﷺ وَحْدَهُ فِي الصَّفِّ .وَلَيْسَ الأَمْرُ عَلَى مَا ذَهَبُوا إِلَيْهِ لأَنَّ النَّبِيَّ ﷺ أَقَامَهُ مَعَ الْيَتِيمِ خَلْفَهُ فَلَوْلاَ أَنَّ النَّبِيَّ ﷺ جَعَلَ لِلْيَتِيمِ صَلاَةً لَمَا أَقَامَ الْيَتِيمَ مَعَهُ وَلأَقَامَهُ عَنْ يَمِينِهِ . وَقَدْ رُوِيَ عَنْ مُوسَى بْنِ أَنَسٍ عَنْ أَنَسٍ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ ﷺ فَأَقَامَهُ عَنْ يَمِينِهِ . وَفِي هَذَا الْحَدِيثِ دَلاَلَةٌ أَنَّهُ إِنَّمَا صَلَّى تَطَوُّعًا أَرَادَ إِدْخَالَ الْبَرَكَةِ عَلَيْهِمْ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর নানী মুলাইকা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে দাওয়াত করলেন। তিনি তাঁর জন্য খাবার তৈরি করলেন। তিনি তা খেলেন, অতঃপর বললেনঃ উঠো, তোমাদের সাথে নামাজ আদায় করব। বলেন, নামাজ আদায়ের জন্য আমি একটি কালো পুরানো চাটাই নিলাম। এটাকে পরিষ্কার ও নরম করার জন্য পানি ছিটিয়ে দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তার উপর দাঁড়ালেন। আমি এবং ইয়াতীম (ছেলে)-ও তার উপর তাঁর পেছনে দাঁড়ালাম। বুড়ো নানী আমাদের পেছনে দাঁড়ালেন। তিনি আমাদের নিয়ে এভাবে দুই রাক’আত নামাজ আদায় করার পর চলে গেলেন।
আবূ ‘ঈসা বলেনঃ আনাসের হাদীসটি হাসান সহীহ। বিশেষজ্ঞ ‘আলিমগণ এ হাদীসের ভাষ্য অনুযায়ী আমল করেছেন। তাঁরা বলেছেন, যদি ইমাম ছাড়া মুক্তাদীর সংখ্যা পুরুষ স্ত্রী মিলিয়ে দু’জন হয় তবে পুরুষ লোকটি ইমামের ডান পাশে এবং স্ত্রীলোকটি তাদের পেছনে দাঁড়াবে। কিছু ‘আলিম এ হাদীসের দ্বারা প্রমাণ করেছেন যে, কাতারের পেছনে একাকী দাঁড়িয়ে কোন ব্যক্তি নামাজ আদায় করলে তার নামাজ জায়িয হবে। কেননা আনাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে একা দাঁড়িয়েছিলেন। যেসব বালক তার সাথে দাঁড়িয়েছিল তাদের উপর তো নামাজ ফরযই হয়নি। (তিরমিযী বলেন,) কিন্তু এ দলীল বাস্তব ঘটনার পরিপন্থী। কেননা আনাসের সাথে বাচ্চাদের দাঁড় করানো এটাই প্রমাণ করে যে, রাসূলুল্লাহ (ﷺ) বালকদের জন্যও নামাজের ব্যবস্থা করেছেন। অন্যথায় তিনি আনাসকে তাঁর ডান পাশেই দাঁড় করাতেন। মূসা ইবনু আনাস হতে আনাসের সূত্রে বর্ণিত আছে, তিনি (আনাস) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নামাজ আদায় করলেন। তিনি তাকে নিজের ডান পাশে দাঁড় করালেন। এ হাদীস দ্বারা এটাও প্রমাণ হয় যে, তাদের ঘরে বারকাত হওয়ার জন্য রাসূলুল্লাহ (ﷺ) নফল আদায় করেছিলেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘরে জামাতে নামাজের একটি সুন্দর ঘটনা এসেছে। মুলাইকা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে খাবারের দাওয়াত দেন। তিনি খাবার খাওয়ার পর বলেন, উঠো, তোমাদের সাথে নামাজ আদায় করব। আনাস (রাঃ) একটি পুরোনো কালো চাটাই পানি ছিটিয়ে প্রস্তুত করেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সামনে দাঁড়ান। আনাস (রাঃ) ও এক ইয়াতিম ছেলে তাঁর পেছনে দাঁড়ান। আর বৃদ্ধা নানী তাদের পেছনে দাঁড়ান। তিনি দুই রাকাত নামাজ পড়িয়ে চলে যান। এই হাদিস থেকে ঘরে জামাতে সালাত, ইমামের সামনে দাঁড়ানো, পুরুষ বা ছেলে পেছনে দাঁড়ানো এবং নারী আরও পেছনে দাঁড়ানোর বাস্তব ছবি পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরেও জামাতে নামাজ আদায় করা যায়।
- ইমাম সামনে দাঁড়াবেন, আর পুরুষ মুসল্লিরা তার পেছনে দাঁড়াবে।
- নারী মুসল্লি পুরুষদের পেছনে দাঁড়ানোর শিক্ষা এই ঘটনায় এসেছে।
- নামাজের জায়গা পরিষ্কার ও প্রস্তুত করে নেওয়া ভালো।
