২১/৭৮. অধ্যায়ঃ
যে মৃত ব্যক্তির জানাযার সলাতে একশ' জন ব্যক্তি আদায় করে তার ফাযীলাত
সুনানে নাসাঈ : ১৯৯১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৯১
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سَلَّامِ بْنِ أَبِي مُطِيعٍ الدِّمَشْقِيِّ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، رَضِيعِ عَائِشَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مَيِّتٍ يُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ أَنْ يَكُونُوا مِائَةً يَشْفَعُونَ إِلَّا شُفِّعُوا فِيهِ»، قَالَ سَلَّامٌ: فَحَدَّثْتُ بِهِ شُعَيْبَ بْنَ الْحَبْحَابِ فَقَالَ: حَدَّثَنِي بِهِ أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। এমন কোনো মৃত ব্যক্তি নেই যার ওপর এমন একদল মুসলিম জানাজার সালাত আদায় করে যাদের সংখ্যা একশত পৌঁছে যায় এবং যারা তার সম্পর্কে সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হবে। কোনো মৃত ব্যক্তির জানাজার সালাতে মুসলিমদের একশ জন অংশগ্রহণ করলে তার সম্পর্কে তাদের সুপারিশ গ্রহণ করা হয়।হাদিসের অন্যতম রাবি সাল্লাম বলেন, পরবর্তীতে আমি এ হাদিস শু'আয়ব ইবনুল হাবহাব এর নিকট বর্ণনা করলে তিনি বললেন: আনাস ইবন মালিক (রাঃ) নবী (ﷺ) সূত্রে আমার কাছে এ হাদিস বর্ণনা করেছেন।
