২১/৭৮. অধ্যায়ঃ

যে মৃত ব্যক্তির জানাযার সলাতে একশ' জন ব্যক্তি আদায় করে তার ফাযীলাত

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৯৩

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ أَبُو الْخَطَّابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكَّارٍ الْحَكَمُ بْنُ فَرُّوخَ، قَالَ: صَلَّى بِنَا أَبُو الْمَلِيحِ عَلَى جَنَازَةٍ فَظَنَنَّا أَنَّهُ قَدْ كَبَّرَ، فَأَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَقَالَ: أَقِيمُوا صُفُوفَكُمْ وَلْتَحْسُنْ شَفَاعَتُكُمْ، قَالَ أَبُو الْمَلِيحِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ وَهُوَ ابْنُ سَلِيطٍ، عَنْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَهِيَ مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: أَخْبَرَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مَيِّتٍ يُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ النَّاسِ إِلَّا شُفِّعُوا فِيهِ»، فَسَأَلْتُ أَبَا الْمَلِيحِ عَنِ الْأُمَّةِ: فَقَالَ: أَرْبَعُونَ

আবূ বাক্কার হাকাম ইব্‌ন ফাররুখ (রহঃ) হতে বর্ণিতঃ

আমাদের নিয়ে আবু মালীহ (রহঃ) এক মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করছিলেন। আমরা ধারণা করলাম যে, তিনি তাকবির বলে ফেলেছেন। ইত্যবসরে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমরা কাতারবন্দি হয়ে দাঁড়াও এবং ভালোভাবে সুপারিশ কর। আবু মালীহ (রহঃ) বলেন: আবদুল্লাহ ইবন সলীত (রাঃ) নবী (ﷺ)-এর স্ত্রী উম্মুল মুমিনীন মায়মূনা (রাঃ) থেকে আমার কাছে বর্ণনা করেছেন: আমাকে নবী (ﷺ) সংবাদ দিয়েছেন যে, এমন কোনো মৃত ব্যক্তি নেই যার জন্য একদল মানুষ জানাজার সালাত আদায় করে, তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। রাবি বলেন, আমি আবু মালীহকে দলের লোক সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, চল্লিশজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন