২১/৭৯. অধ্যায়ঃ
জানাযায় অংশগ্রহণকারী ব্যক্তির সাওয়াব
সুনানে নাসাঈ : ১৯৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৯৭
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عَلْقَمَةَ، قَالَ: أَنْبَأَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَبِعَ جَنَازَةً فَصَلَّى عَلَيْهَا ثُمَّ انْصَرَفَ فَلَهُ قِيرَاطٌ مِنَ الْأَجْرِ، وَمَنْ تَبِعَهَا فَصَلَّى عَلَيْهَا ثُمَّ قَعَدَ حَتَّى يُفْرَغَ مِنْ دَفْنِهَا فَلَهُ قِيرَاطَانِ مِنَ الْأَجْرِ، كُلُّ وَاحِدٍ مِنْهُمَا أَعْظَمُ مِنْ أُحُدٍ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে লোক কোনো জানাজার অনুসরণ করে এবং তার জানাজার সালাত আদায় করে ফিরে যায় তার জন্য রয়েছে এক কিরাত সওয়াব। আর যে ব্যক্তি তার অনুসরণ করে এবং তার জানাজার সালাত আদায় করে, অতঃপর তাকে দাফন করা পর্যন্ত অপেক্ষমাণ থাকে, তার জন্য রয়েছে দুই কিরাত সওয়াব। প্রত্যেক কিরাতের সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও বিশাল।
