২১/৮৭. অধ্যায়ঃ
কুরকে প্রশস্ত করা মুস্তাহাব
সুনানে নাসাঈ : ২০১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০১১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ حُمَيْدَ بْنَ هِلَالٍ، عَنْ سَعْدِ بْنِ هِشَامِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ أُصِيبَ مَنْ أُصِيبَ مِنَ الْمُسْلِمِينَ، وَأَصَابَ النَّاسَ جِرَاحَاتٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْفِرُوا وَأَوْسِعُوا، وَادْفِنُوا الِاثْنَيْنِ وَالثَّلَاثَةَ فِي الْقَبْرِ، وَقَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا»
সা'দ এর পিতা (রহঃ) হতে বর্ণিতঃ
যখন উহুদের দিন মুসলিমদের ওপর বিপদ এলো আর সাহাবীগণ মারাত্মকভাবে জখম হলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কবর খনন কর এবং তা প্রশস্ত কর। আর প্রত্যেক কবরে দুইজন বা তিনজন করে দাফন কর এবং যে ব্যক্তি কুরআন বেশি জানে তাকে প্রথমে রাখ।
