২১/৯১. অধ্যায়ঃ
কাকে আগে দাফন করা হবে?
সুনানে নাসাঈ : ২০১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০১৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ قَالَ: قُتِلَ أَبِي يَوْمَ أُحُدٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْفِرُوا وَأَوْسِعُوا وَأَحْسِنُوا، وَادْفِنُوا الِاثْنَيْنِ وَالثَّلَاثَةَ فِي الْقَبْرِ، وَقَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا»، فَكَانَ أَبِي ثَالِثَ ثَلَاثَةٍ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا فَقُدِّمَ
হিশাম ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদের দিন আমার পিতা শহীদ হয়েছিলেন। নবী (ﷺ) বললেন, তোমরা কবরকে প্রশস্ত ও সুন্দরভাবে খনন কর। আর প্রত্যেক কবরে দুই-তিনজন করে দাফন কর এবং যে কুরআন বেশি জানে তাকে আগে দাফন কর।রাবী বলেন, আমার পিতা এক কবরে দাফনকৃত তিনজনের একজন ছিলেন এবং তিনি তাদের মধ্যে কুরআন বেশি জানতেন বলে তাঁকে আগে রাখা হয়েছিল।
