২১/৯২. অধ্যায়ঃ
মৃত ব্যক্তিকে কবরে রাখার পর বের করা
সুনানে নাসাঈ : ২০১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০১৯
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ: قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ سُفْيَانَ، قَالَ: سَمِعَ عَمْرٌو، جَابِرًا يَقُولُ: «أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ بَعْدَ مَا أُدْخِلَ فِي قَبْرِهِ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، فَوَضَعَهُ عَلَى رُكْبَتَيْهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ» وَاللَّهُ أَعْلَمُ "
সুফইয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
হারিস বিন মিসকীন (রহঃ) সূত্রে সুফিয়ান (রহঃ) বলেন, আমর (রাঃ) জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন যে, নবী (ﷺ) আবদুল্লাহ বিন উবাইকে কবরে দাফন করে এলেন। নবী (ﷺ)-এর নির্দেশে তাকে কবর থেকে বের করা হল। তিনি (ﷺ) তাকে তাঁর স্বীয় উরুদ্বয়ে রেখে তার মুখে থুথু দিলেন এবং নিজ কামীস পরালেন। আল্লাহ সম্যক অবহিত।
