২১/৯২. অধ্যায়ঃ
মৃত ব্যক্তিকে কবরে রাখার পর বের করা
সুনানে নাসাঈ : ২০২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০২০
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِعَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ فَأَخْرَجَهُ مِنْ قَبْرِهِ، فَوَضَعَ رَأْسَهُ عَلَى رُكْبَتَيْهِ، فَتَفَلَ فِيهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ»، قَالَ جَابِرٌ: وَصَلَّى عَلَيْهِ «وَاللَّهُ أَعْلَمُ»
আমর ইব্ন দীনার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) আবদুল্লাহ ইবন উবাই-কে কবর থেকে বের করার আদেশ দিলেন। বের করার পর তার মাথা নিজ উরুদ্বয়ে রেখে তার মুখে থুথু দিলেন এবং নিজ জামা পরিধান করালেন। জাবির (রাঃ) বলেন, তিনি (ﷺ) তার জানাজার সালাত আদায় করলেন। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
