১/১৩৪. অধ্যায়ঃ
হায়যের পর গোসল প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০২
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ هَاشِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, যখন হায়জ শুরু হয় তখন সালাত ছেড়ে দিবে। আর যখন তা বন্ধ হয়ে যায় (অর্থাৎ হায়জের দিন শেষ হলে) তখন গোসল করবে।
