২১/১০২. অধ্যায়ঃ
মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ২০৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৩৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ قَالَ: لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدَهُ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ، فَقَالَ: " أَيْ عَمِّ قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ "، فَقَالَ لَهُ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ، أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ؟ فَلَمْ يَزَالَا يُكَلِّمَانِهِ حَتَّى كَانَ آخِرُ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ»، فَنَزَلَتْ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ} [التوبة: 113] وَنَزَلَتْ {إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ} [القصص: 56]
সাঈদ এর পিতা মুসায়্যাব (রাঃ) হতে বর্ণিতঃ
যখন আবু তালিব-এর মুমূর্ষু অবস্থা তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কাছে এলেন। সে সময় তার সামনে আবু জেহল এবং আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া ছিল। তিনি বললেন, “হে চাচাজান! আপনি একবার বলুন:لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ(লা ইলাহা ইল্লাল্লাহ) (আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই)। আমি আপনার জন্য তাই নিয়ে আল্লাহর দরবারে যথাসাধ্য চেষ্টা চালাব (সুপারিশ করব)।”তখন আবু জেহল এবং আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল, “হে আবু তালিব! আপনি কি আবদুল মুত্তালিব-এর ধর্মকে অবজ্ঞা করবেন।” তারা ততক্ষণ থামল না যতক্ষণ না সে বলল: “আমি আবদুল মুত্তালিবের ধর্মের উপরই থাকব।”তখন রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য বললেন, “আমি আপনার জন্য অবশ্যই অবশ্যই ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়।”তখন এ আয়াত অবতীর্ণ হল:مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِيْنَ اٰمَنُوْا اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ‘‘নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় মুশরিকদের ক্ষমা প্রার্থনা করা, তারা আত্মীয়-স্বজন হলেও, যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে, তারা জাহান্নামের অধিবাসী’’- (সূরা আত্ তাওবাহ ৯ : ১১৩)।আর এ আয়াতও অবতীর্ণ হল:إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ‘‘তুমি যাকে ভালবাস তাকে সৎপথ দেখাতে পারবে না...’’- (সূরা আল কাসাস ২৮: ৫৬)।
