২১/১০৩. অধ্যায়ঃ
মু'মিনদের জন্য ইস্তিগফারের নির্দেশ
সুনানে নাসাঈ : ২০৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৩৯
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا كَانَتْ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ فِي آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ فَيَقُولُ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا وَإِيَّاكُمْ مُتَوَاعِدُونَ غَدًا أَوْ مُوَاكِلُونَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁর যে রাত্রির পালা হত সেই রাতের শেষ দিকে রাসূলুল্লাহ (ﷺ) বাকী নামক কবরস্থানে যেতেন। তিনি (ﷺ) বলতেন:السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا وَإِيَّاكُمْ مُتَوَاعِدُونَ غَدًا أَوْ مُوَاكِلُونَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ[আসসালামু আলাইকুম দারা কওমিন মু'মিনীন, ওয়া ইন্না- ওয়া ইয়া-কুম মুতাওয়া'ইদূনা গদাঁ আও মুওয়াকিলুনা, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকূন, আল্লাহুম্মাগফির লি-আহলি বাকি' ইল গরকদ।]“হে মুমিন সম্প্রদায়ের অধিবাসীগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয় আমাদের ও তোমাদেরকে বিশেষভাবে প্রতিশ্রুতি দেয়া হয়েছে আগামীকালের (কেয়ামতের) এবং আমরা এ বিষয়ে তোমাদের সাথে দায়বদ্ধ। ইনশাআল্লাহ আমরা আল্লাহর মর্জিমাফিক তোমাদের সাথে মিলিত হবো। হে আল্লাহ! আপনি বাকী আল গরকদ-এর বাসিন্দাদের ক্ষমা করে দিন।”
