১/১৩৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২০৫ - পবিত্রতা
হায়যের পর গোসল প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ২০৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২০৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ - خَتَنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ - اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ اسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي وَصَلِّي»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুর রহমান ইবনু 'আওফ (রাঃ)-এর স্ত্রী, রাসূলুল্লাহ (ﷺ)-এর শ্যালিকা উম্মু হাবীবাহ্ (রাঃ) সাত বছর যাবৎ ইস্তিহাযায় ভুগছিলেন। এ ব্যাপার তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা হায়য নয় বরং এটা একটি শিরার রক্ত। অতএব তুমি গোসল কর এবং সালাত আদায় কর।
