১/১৩৪. অধ্যায়ঃ
হায়যের পর গোসল প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৪
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ قَالَ: أَخْبَرَنِي النُّعْمَانُ وَالْأَوْزَاعِيُّ وَأَبُو مُعَيْدٍ وَهُوَ حَفْصُ بْنُ غَيْلَانَ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ وَعَمْرَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: اسْتُحِيضَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ امْرَأَةُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَهِيَ أُخْتُ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ، وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَإِذَا أَدْبَرَتِ الْحَيْضَةُ فَاغْتَسِلِي وَصَلِّي، وَإِذَا أَقْبَلَتْ فَاتْرُكِي لَهَا الصَّلَاةَ» قَالَتْ عَائِشَةُ: فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ وَتُصَلِّي، وَكَانَتْ تَغْتَسِلُ أَحْيَانًا فِي مِرْكَنٍ فِي حُجْرَةِ أُخْتِهَا زَيْنَبَ وَهِيَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَنْ حُمْرةَ الدَّمِ لَتَعْلُو الْمَاءَ وَتَخْرُجُ فَتُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا يَمْنَعُهَا ذَلِكَ مِنَ الصَّلَاةِ---[حكم الألباني] صحيح م دون قوله وتخرج فتصلي
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-এর স্ত্রী উম্মু হাবীবা বিনত জাহশ (রাঃ) যিনি ছিলেন উম্মুল মুমিনীন যায়নাব বিনত জাহশ (রাঃ)-এর বোন ইস্তিহাজায় ভুগছিলেন।আয়িশা (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এ বিষয়ে ফাতওয়া জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, এটা হায়জ নয়। এটা একটি শিরার রক্ত মাত্র। অতএব যখন হায়জ বন্ধ হয়ে যায় তখন গোসল করবে এবং সালাত আদায় করবে। আবার যখন হায়জ আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দিবে।আয়িশা (রাঃ) বলেন, এরপর তিনি প্রত্যেক সালাতের জন্যে গোসল করতেন এবং সালাত আদায় করতেন। কোন কোন সময় তিনি তাঁর বোন যায়নাব রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে থাকাকালীন সময়ও তার কক্ষের টবে গোসল করতেন। এমনকি রক্তের লাল রং পানির উপর ফুটে উঠত। তিনি বের হতেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সালাতে শরীক হতেন। এটা তাকে সালাতে বাধা প্রদান করত না।
