২১/১০৯. অধ্যায়ঃ
ক্ববরে জিজ্ঞাসাবাদ
সুনানে নাসাঈ : ২০৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৫০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَقَ، قَالَا: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ شَيْبَانَ، عَنْ قَتَادَةَ، أَنْبَأَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ: قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ»، قَالَ: " فَيَأْتِيهِ مَلَكَانِ، فَيُقْعِدَانِهِ فَيَقُولَانِ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَأَمَّا الْمُؤْمِنُ، فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ "، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَيَرَاهُمَا جَمِيعًا»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবন মালিক (রাঃ) বলেন, আল্লাহর নবী (ﷺ) বলেছেন: কোনো বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীগণ ফিরে যায় সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। তিনি (ﷺ) বলেন, অতঃপর তার কাছে দু’জন ফেরেশতা আসেন এবং তারা তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, এ ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? যদি সে মুমিন হয় তবে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর রসূল। তখন তাকে বলা হবে যে, তুমি জাহান্নামের নিজের অবস্থান দেখে নাও। আল্লাহ তা’আলা তোমাকে এর পরিবর্তে জান্নাতে স্থান দিয়েছেন। নবী (ﷺ) বলেন, তখন তাকে উভয় স্থানই দেখানো হবে।
