২১/১১০. অধ্যায়ঃ
কাফিরের জিজ্ঞাসাবাদ
সুনানে নাসাঈ : ২০৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৫১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ فَيَقُولَانِ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَأَمَّا الْمُؤْمِنُ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا خَيْرًا مِنْهُ " قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَيَرَاهُمَا جَمِيعًا، وَأَمَّا الْكَافِرُ أَوِ الْمُنَافِقُ، فَيُقَالُ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: لَا أَدْرِي، كُنْتُ أَقُولُ كَمَا يَقُولُ النَّاسُ، فَيُقَالُ لَهُ: لَا دَرَيْتَ وَلَا تَلَيْتَ، ثُمَّ يُضْرَبُ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ غَيْرُ الثَّقَلَيْنِ "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: কোনো বান্দাকে কবরে রাখার পর তার সাথীগণ তার কাছ থেকে ফিরে যায়। সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এমন সময় তার কাছে দুইজন মালাক (ফেরেশতা) আসেন এবং তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, যিনি মুহাম্মাদ (ﷺ)— এ ব্যক্তি সম্পর্কে তুমি কী বলতে? এ ব্যক্তি মু’মিন হলে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর রসূল। তখন তাকে বলা হবে, তুমি তোমার জাহান্নামের স্থানের দিকে লক্ষ্য কর। আল্লাহ তা’আলা তোমাকে এর পরিবর্তে উত্তম অবস্থান দান করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তখন ঐ ব্যক্তি উভয় অবস্থান দেখতে পাবে।কিন্তু সে যদি কাফির বা মুনাফিক হয় তখন তাকে বলা হবে যে, তুমি এ ব্যক্তি সম্পর্কে কী বলো? তখন সে বলবে, আমি কিছুই জানি না। অন্যরা যেভাবে বলত আমিও সেভাবে বলতাম। তখন তাকে বলা হবে, তুমি কিছু বুঝতেও চাওনি এবং শরীয়তের সঠিক জ্ঞানের অধিকারীদের মানতেও চাওনি। অতঃপর তার দুই কানের মাঝখানে আঘাত করা হবে। তখন সে বিকট চিৎকার করবে যা মানুষ এবং জিন ছাড়া তার পাশের সবাই শুনতে পায়।
