২১/১১৬. অধ্যায়ঃ
ক্বরের উপর খেজুরের ডাল রাখা
সুনানে নাসাঈ : ২০৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৬৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ مَكَّةَ أَوِ الْمَدِينَةِ سَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ»، ثُمَّ قَالَ: «بَلَى، كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ»، ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كِسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মক্কা অথবা মদীনার বাগানসমূহের কোনো এক বাগানে গেলে দুজনের শব্দ শুনতে পেলেন, যাদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। আর তারা কোনো বড় অপরাধে শাস্তি পাচ্ছে না।তারপর তিনি (ﷺ) বললেন, তাদের একজন পেশাব করার সময় সতর্ক থাকত না আর অন্যজন চোগলখোরী করে বেড়াত। অতঃপর তিনি (ﷺ) একটি খেজুরের ডাল চাইলেন এবং তা দুই টুকরা করে প্রত্যেক কবরে এক একটি টুকরা গেড়ে দিলেন। তখন তাকে বলা হল : হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি এরূপ কেন করলেন? তিনি (ﷺ) বললেন, হয়ত এগুলো না শুকানো পর্যন্ত তাদের আযাব হালকা করা হবে।
