২১/১১৬. অধ্যায়ঃ
ক্বরের উপর খেজুরের ডাল রাখা
সুনানে নাসাঈ : ২০৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৬৯
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، فِي حَدِيثِهِ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ»، ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً فَشَقَّهَا نِصْفَيْنِ، ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ صَنَعْتَ هَذَا؟ فَقَالَ: «لَعَلَّهُمَا أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দু’টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, “এই দুজন লোককে শাস্তি দেয়া হচ্ছে, বড় কোনো অপরাধের জন্য তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে না; বরং তাদের একজন নিজ পেশাব থেকে পবিত্র থাকত না, আর অন্যজন চোগলখোরি করে বেড়াত।” অতঃপর তিনি (ﷺ) একটি তাজা খেজুরের ডাল নিয়ে তা দু’ টুকরো করে প্রত্যেক কবরে একটি করে গেড়ে দিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন: “হে আল্লাহর রসূল (ﷺ)! আপনি এমন কেন করলেন?” তখন তিনি (ﷺ) বললেন, “আশা করি এগুলো শুকানো পর্যন্ত এদের শাস্তি কিছুটা হালকা করা হবে।”
