২২/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ২০৯০ - ফরজ ইবাদত ও সফলতা

সওম ফার্য হওয়া

ফরজ সালাত, রোজা ও জাকাত আদায়েই সফলতার পথ

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২০৯০

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَائِرَ الرَّأْسِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصَّلَاةِ؟ قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ إِلَّا أَنْ تَطَوَّعَ شَيْئًا»، قَالَ: أَخْبِرْنِي بِمَا افْتَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصِّيَامِ؟ قَالَ: «صِيَامُ شَهْرِ رَمَضَانَ إِلَّا أَنْ تَطَوَّعَ شَيْئًا»، قَالَ: أَخْبِرْنِي بِمَا افْتَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الزَّكَاةِ؟ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَائِعِ الْإِسْلَامِ، فَقَالَ: وَالَّذِي أَكْرَمَكَ، لَا أَتَطَوَّعُ شَيْئًا لَا أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَيَّ شَيْئًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ أَوْ دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ»

তালহা ইবনু 'উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এলোমেলো চুল বিশিষ্ট এক গ্রাম্যব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ তা'আলা আমার ওপর যে সালাত ফরজ করেছেন সে সম্পর্কে আমাকে সংবাদ দিন। তিনি বললেন, আল্লাহ তা'আলা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তবে হ্যাঁ, তুমি চাইলে নফল আদায় করতে পার। তারপর সে বললো, আল্লাহ তা'আলা আমার ওপর যে সাওম ফরজ করেছেন সে সম্পর্কে আমাকে সংবাদ দিন। তিনি (ﷺ) বললেন, রমাযান মাসের সাওম। তবে হ্যাঁ, তুমি চাইলে নফল আদায় করতে পার।অতঃপর সে বললো, আল্লাহ তা'আলা আমার ওপর যে যাকাত ফরজ করেছেন সে সম্পর্কে আমাকে সংবাদ দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইসলামী শারী'আর আহকাম সম্পর্কে তাকে জানালেন। অতঃপর সে বললো, ঐ সত্তার কসম! যিনি আপনাকে সম্মানিত করেছেন আমি কোনো নফলও আদায় করব না এবং আল্লাহ তা'আলা আমার ওপর যা ফরজ করেছেন তাতে কিছু কমতিও করব না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি সে সত্যই বলে থাকে তবে সে সফলকাম। অথবা তিনি (ﷺ) বললেন, যদি সে সত্যই বলে থাকে তবে জান্নাতে প্রবেশ করবে।

সুনানে আন-নাসায়ী হাদিস ২০৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ফরজ ইবাদত ঠিকভাবে পালন করা। এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে জানতে চান, আল্লাহ তাঁর ওপর কোন সালাত ফরজ করেছেন। তিনি বলেন, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত; এর বাইরে চাইলে নফল আদায় করা যায়। এরপর তিনি ফরজ রোজা সম্পর্কে প্রশ্ন করলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم রমজান মাসের রোজার কথা বলেন এবং নফল রোজার সুযোগও জানান। তারপর জাকাত সম্পর্কে জানতে চাইলে তাঁকে ইসলামের বিধান জানানো হয়। লোকটি শপথ করে বলে, সে নফল বাড়াবে না এবং ফরজ কাজেও কোনো কমতি করবে না। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, সে সত্যবাদী হলে সফল হবে বা জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি নফল আমলকে ছোট করে না; বরং ফরজের গুরুত্বকে সামনে আনে। মূল শিক্ষা হলো, আল্লাহর নির্ধারিত ফরজ সালাত, রমজানের রোজা ও জাকাত সত্যভাবে পূর্ণ করা সফলতার মৌলিক পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, আর অতিরিক্ত সালাত নফল।
  • রমজান মাসের রোজা ফরজ, অতিরিক্ত রোজা নফল।
  • ফরজ বিধানে কমতি না করে সত্যভাবে পালন করা সফলতার কারণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন