২২/৪. অধ্যায়ঃ
যুহরী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ২১০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১০২
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ ابْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ، فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا يَعْنِي حَدِيثَ ابْنِ إِسْحَقَ خَطَأٌ، وَلَمْ يَسْمَعْهُ ابْنُ إِسْحَقَ مِنَ الزُّهْرِيِّ، وَالصَّوَابُ مَا تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ»---[حكم الألباني] صحيح لغيره
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: রমজান মাস এলে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।আবু আবদুর রহমান (রহঃ) বলেন: ইবনু ইসহাকের এ হাদীসটিতে ত্রুটি আছে। আর ইবনু ইসহাক এ হাদীসটি যুহরী থেকে শোনেননি। আমরা যে হাদীসটি পূর্বে উল্লেখ করেছি তাই যথার্থ।
