২২/৫. অধ্যায়ঃ
মা'মার থেকে বর্ণনাকারীদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ২১০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১০৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَرْفَجَةَ، قَالَ: عُدْنَا عُتْبَةَ بْنَ فَرْقَدٍ، فَتَذَاكَرْنَا شَهْرَ رَمَضَانَ، فَقَالَ: مَا تَذْكُرُونَ؟ قُلْنَا: شَهْرَ رَمَضَانَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " تُفْتَحُ فِيهِ أَبْوَابُ الْجَنَّةِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَتُغَلُّ فِيهِ الشَّيَاطِينُ، وَيُنَادِي مُنَادٍ كُلَّ لَيْلَةٍ: يَا بَاغِيَ الْخَيْرِ هَلُمَّ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ " قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ»---[حكم الألباني] صحيح لغيره
আরফাজা (রহঃ) হতে বর্ণিতঃ
উতবা ইবন ফরকদ (রাঃ)-এর অসুস্থতায় দেখতে গিয়ে আমরা সেখানে রমজান মাস সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, তোমরা কী সম্পর্কে আলোচনা করছ? আমরা বললাম, রমজান মাস সম্পর্কে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শিকল পরানো হয়। প্রত্যেক রাতে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হে কল্যাণকামীগণ! তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও, হে অকল্যাণকারী! তোমরা অন্যায় হতে বিরত হও।
