২২/৫. অধ্যায়ঃ
মা'মার থেকে বর্ণনাকারীদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ২১০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১০৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَرْفَجَةَ، قَالَ: كُنْتُ فِي بَيْتٍ فِيهِ عُتْبَةُ بْنُ فَرْقَدٍ، فَأَرَدْتُ أَنْ أُحَدِّثَ بِحَدِيثٍ، وَكَانَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنَّهُ أَوْلَى بِالْحَدِيثِ مِنِّي، فَحَدَّثَ الرَّجُلُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " فِي رَمَضَانَ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَيُصَفَّدُ فِيهِ كُلُّ شَيْطَانٍ مَرِيدٍ، وَيُنَادِي مُنَادٍ كُلَّ لَيْلَةٍ: يَا طَالِبَ الْخَيْرِ هَلُمَّ، وَيَا طَالِبَ الشَّرِّ أَمْسِكْ "
আরফাজা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি একটি ঘরে অবস্থান করছিলাম। সেখানে উতবা ইবন ফারকদ (রাঃ) ছিলেন। আমি একটি হাদীস বর্ণনা করতে চাইলাম, কিন্তু সেখানে নবি (ﷺ)-এর একজন সাহাবীও উপস্থিত ছিলেন, যিনি হাদীস বর্ণনায় আমার চেয়ে অধিক অভিজ্ঞ ছিলেন। তিনি নবি (ﷺ) হতে বর্ণনা করলেন যে, রমজান মাসে আকাশমণ্ডলীর দরজাসমূহ খুলে দেওয়া হয়। আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আর প্রত্যেক শয়তানকে বন্দি করে রাখা হয়। প্রত্যেক রাতে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণকামীগণ! তোমরা নেক কাজ কর। হে পাপিষ্ঠগণ! পাপ হতে বিরত থাকো।
