২২/১৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২১৩০ - সাওম [রোযা]
মানসূর (রহিমাহুল্লাহ) কর্তৃক রি‘ঈ (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় সানাদের মতভেদ
সুনানে আন-নাসায়ী : ২১৩০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২১৩০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ، صُومُوا لِلرُّؤْيَةِ، وَأَفْطِرُوا لِلرُّؤْيَةِ، فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَايَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা রমজানের পূর্বে সাওম পালন করবে না। বরং চাঁদ দেখে সাওম পালন করবে এবং চাঁদ দেখে সাওম ভঙ্গ করবে। তবে যদি চাঁদকে মেঘ আড়াল করে দেয় তবে [শাবান] মাসকে ত্রিশ দিন পূর্ণ করবে।
