২২/১৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২১৩৬ - সাওম [রোযা]
ইসমা‘ঈল (রহিমাহুল্লাহ) সূত্রে সা‘দ ইবনু মালিক (রাঃ) হতে হাদীস বর্ণনায় ইখতিলাফ
সুনানে আন-নাসায়ী : ২১৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২১৩৬
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ إِسْمَعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الشَّهْرُ هَكَذَا، وَهَكَذَا، وَهَكَذَا» يَعْنِي تِسْعَةً وَعِشْرِينَ رَوَاهُ يَحْيَى بْنُ سَعِيدٍ، وَغَيْرُهُ عَنْ إِسْمَعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ (রহঃ)-এর পিতা [সা'দ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মাস এত দিনে হয়, এত দিনে হয়, এত দিনে হয়, অর্থাৎ ঊনত্রিশ দিনেও হয়। ইয়াহিয়া ইবনু সা'ঈদ এবং অনেকে ইসমা'ঈল হতে, তিনি মুহাম্মাদ ইবনু সা'দ হতে, তিনি নবী (ﷺ) হতে হাদীসটি বর্ণনা করেন।
