২২/১৭. অধ্যায়ঃ
ইয়াহ্ইয়া ইবনু আবু কাসীর (রহিমাহুল্লাহ) সূত্রে আবূ সালামাহ্ (রাঃ) থেকে এ হাদীস বর্ণনায় সানাদের পার্থক্যের বর্ণনা
সুনানে নাসাঈ : ২১৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ سَعِيدِ بْنِ عَمْرٍو، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا» ثَلَاثًا حَتَّى ذَكَرَ تِسْعًا وَعِشْرِينَ
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: আমরা হলাম উম্মাতে উম্মিয়্যা (মায়ের শিশু সন্তানের মতো)। আমরা ভাল করে লিখতে জানি না, ভাল করে হিসাবও জানি না। মাস এত দিনে হয়, এত দিনে হয়, এত দিনে হয়। এ রকম তিনবার বলে তিনি ঊনত্রিশ দিনের উল্লেখ করলেন।
