২২/১৭. অধ্যায়ঃ
ইয়াহ্ইয়া ইবনু আবু কাসীর (রহিমাহুল্লাহ) সূত্রে আবূ সালামাহ্ (রাঃ) থেকে এ হাদীস বর্ণনায় সানাদের পার্থক্যের বর্ণনা
সুনানে নাসাঈ : ২১৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৪২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ هَكَذَا»، وَوَصَفَ شُعْبَةُ، عَنْ صِفَةِ جَبَلَةَ، عَنْ صِفَةِ ابْنِ عُمَرَ، أَنَّهُ تِسْعٌ وَعِشْرُونَ، فِيمَا حَكَى مِنْ صَنِيعِهِ مَرَّتَيْنِ بِأَصَابِعِ يَدَيْهِ، وَنَقَصَ فِي الثَّالِثَةِ إِصْبَعًا مِنْ أَصَابِعِ يَدَيْهِ
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: মাস এত দিনে হয়।ইবনু উমর (রাঃ) থেকে জাবালা (রহঃ) যে বর্ণনা করেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে শু'বাহ (রহঃ) বলেছেন, ইবনু উমর (রাঃ) ঊনত্রিশ দিন বুঝাতে গিয়ে তাঁর আঙ্গুলগুলো দু’বার প্রসারিত করেন এবং তৃতীয়বারে একটি আঙ্গুলি নামিয়ে ফেলেন।
