২২/২৫. অধ্যায়ঃ
সাহরী খাওয়ার জন্য আহ্বান করা
সুনানে নাসাঈ : ২১৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৬৩
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ بَصْرِيٌّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ يُونُسَ بْنِ سَيْفٍ، عَنْ الْحَارِثِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي رُهْمٍ، عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَدْعُو إِلَى السَّحُورِ فِي شَهْرِ رَمَضَانَ، وَقَالَ: «هَلُمُّوا إِلَى الْغَدَاءِ الْمُبَارَكِ»
ইরবায ইব্ন সারিয়া (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রমযান মাসে রাসূলুল্লাহ (ﷺ)-কে সাহরী খাওয়ার জন্য আহ্বান করতে এবং বলতে শুনেছি, তোমরা সকলে বরকতময় খাবারের জন্য এসো।
