২২/৩৩. অধ্যায়ঃ
এ প্রসঙ্গে আবূ সালামাহ্ (রহিমাহুল্লাহ) কর্তৃক হাদীস বর্ণনা
সুনানে নাসাঈ : ২১৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৭৫
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلَّا أَنَّهُ كَانَ يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কখনো একাধারে দুই মাস সাওম পালন করতে দেখিনি। তবে তিনি শা’বান মাসকে রমজান মাসের সাথে মিলাতেন (সাওম পালনসহ)। অর্থাৎ তিনি একাধিক্রমে শা’বান ও রমজান মাসের সাওম পালন করতেন।
