২২/৩৪. অধ্যায়ঃ
এ প্রসঙ্গে মুহাম্মাদ ইবনু ইবরাহীম (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২১৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৭৭
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ، عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ، وَكَانَ يَصُومُ شَعْبَانَ أَوْ عَامَّةَ شَعْبَانَ»---[حكم الألباني] حسن صحيح
আবূ সালামা ইব্ন আব্দুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আয়িশা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সিয়াম পালন শুরু করতেন তখন আমরা বলতাম যে, তিনি আর সিয়াম ছাড়বেন না। আবার যখন সিয়াম ছাড়তেন তখন আমরা বলতাম যে, তিনি আর সিয়াম পালন করবেন না। তিনি (ﷺ) পূর্ণ শা‘বান মাস অথবা অধিকাংশ দিন সিয়াম পালন করতেন।
