২২/৩৬. অধ্যায়ঃ
এ হাদীসে খালিদ ইবনু মা'দান (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনার পার্থক্য
সুনানে নাসাঈ : ২১৮৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৮৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا ثَوْرٌ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ رَبِيعَةَ الْجُرَشِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَعْبَانَ وَرَمَضَانَ وَيَتَحَرَّى الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) শাবান এবং রমজান মাসে সাওম পালন করতেন আর সোমবার এবং বৃহস্পতিবারের সাওমকে উত্তম মনে করতেন।
