২২/৩৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাযান মাসে রাতের সলাত আদায় করে এবং সওম পালন করে তার সাওয়াব - এ বিষয়ে যুহরী (রহিমাহুল্লাহ) থেকে রিওয়ায়াত বর্ণনায় ইখতিলাফ
সুনানে নাসাঈ : ২১৯১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৯১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنْ اللَّيْثِ، قَالَ: أَنْبَأَنَا خَالِدٌ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»---[حكم الألباني] صحيح لغيره
সাঈদ ইব্ন মুসায়্যাব (রাঃ) হতে বর্ণিতঃ
সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন, যে ব্যক্তি রমযান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত [সগীরাহ] গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
