২২/৪২. অধ্যায়ঃ
এ হাদীসের বর্ণনায় আবু সালিহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় মতভেদ উল্লেখ
সুনানে নাসাঈ : ২২১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২১৪
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ الْمُنْذِرَ بْنَ عُبَيْدٍ، حَدَّثَهُ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصَّائِمُ يَفْرَحُ مَرَّتَيْنِ عِنْدَ فِطْرِهِ، وَيَوْمَ يَلْقَى اللَّهَ» وَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: [আল্লাহ বলেন] সাওম আমারই জন্য। আমিই তার প্রতিদান দেব। সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে; ইফতারের সময় এবং আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আর সিয়াম পালনকারীর [ক্ষুধাজনিত কারণে] নির্গত মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধি থেকেও বেশি পছন্দের।
