২২/৪২. অধ্যায়ঃ
এ হাদীসের বর্ণনায় আবু সালিহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় মতভেদ উল্লেখ
সুনানে নাসাঈ : ২২১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২১৬
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، عَنْ حَجَّاجٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ هُوَ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، وَالصِّيَامُ جُنَّةٌ، إِذَا كَانَ يَوْمُ صِيَامِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ، فَإِنْ شَاتَمَهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ رِيحِ الْمِسْكِ. لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ بِفِطْرِهِ، وَإِذَا لَقِيَ رَبَّهُ عَزَّ وَجَلَّ فَرِحَ بِصَوْمِهِ "
আবূ সালিহ যায়্যাত (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানব সন্তানের প্রত্যেক নেক কাজ তার নিজের জন্য (কারণ সব কাজের প্রতিদান তাকে দেয়া হয়)। কিন্তু সিয়াম আমারই জন্য (আল্লাহর জন্য) এবং আমি নিজেই তার প্রতিদান দিব। সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের মধ্যে কেউ যখন সিয়াম পালন করে, তখন সে যেন অশ্লীল বাক্য ব্যবহার না করে এবং উচ্চস্বরে কথা না বলে এবং কারো ওপর ক্রোধান্বিত না হয়। যদি কেউ তাকে গালি দেয় বা গায়ে পড়ে ঝগড়া করতে আসে তখন সে যেন বলে, আমি সিয়াম পালন করছি। সেই সত্তার কসম যাঁর পবিত্র হাতে মুহাম্মাদ (ﷺ)-এর প্রাণ। সিয়াম পালনকারীর (ক্ষুধাজনিত কারণে) মুখের গন্ধ মহান ও মহীয়ান আল্লাহর কাছে মিশকের ঘ্রাণ থেকেও পছন্দনীয়। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে- যার দ্বারা সে আনন্দিত হয়। ইফতারের সময় সে আনন্দিত হয় এবং তার রবের সাথে সাক্ষাত করার সময় আনন্দিত হয়।
