২২/৪২. অধ্যায়ঃ

এ হাদীসের বর্ণনায় আবু সালিহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় মতভেদ উল্লেখ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২২১৮

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ هُوَ لِي، وَأَنَا أَجْزِي بِهِ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَخُلْفَةُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ "

সাঈদ ইব্‌ন মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

আবু হুরাইরাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: আল্লাহ বলেন: বনী আদমের প্রত্যেক নেক কাজ তার নিজের জন্য। [কেননা সব নেক কাজের প্রতিদান তাকে দিয়ে দেয়া হয়] কিন্তু সাওম একমাত্র আমারই জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দিব। সেই সত্তার কসম যার পবিত্র হাতে মুহাম্মাদ (ﷺ)-এর জীবন, সাওম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধি থেকেও বেশি পছন্দনীয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন