২২/৪৩. অধ্যায়ঃ

সওম পালনকারীর ফাযীলাত সম্পর্কে আবু উমামাহ্ (রাঃ)-এর হাদীসে মুহাম্মাদ ইবনু আবূ ইয়া'কূব (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনা পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৪৩

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: كُنْتُ مَعَ ابْنِ مَسْعُودٍ وَهُوَ عِنْدَ عُثْمَانَ، فَقَالَ عُثْمَانُ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فِتْيَةٍ، فَقَالَ: «مَنْ كَانَ مِنْكُمْ ذَا طَوْلٍ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَا، فَالصَّوْمُ لَهُ وِجَاءٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: " أَبُو مَعْشَرٍ هَذَا اسْمُهُ زِيَادُ بْنُ كُلَيْبٍ وَهُوَ ثِقَةٌ، وَهُوَ صَاحِبُ إِبْرَاهِيمَ، رَوَى عَنْهُ مَنْصُورٌ، وَمُغِيرَةُ، وَشُعْبَةُ، وَأَبُو مَعْشَرٍ الْمَدَنِيُّ اسْمُهُ نَجِيحٌ وَهُوَ ضَعِيفٌ، وَمَعَ ضَعْفِهِ أَيْضًا كَانَ قَدِ اخْتَلَطَ عِنْدَهُ أَحَادِيثُ مَنَاكِيرُ، مِنْهَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ، وَمِنْهَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقْطَعُوا اللَّحْمَ بِالسِّكِّينِ وَلَكِنْ انْهَسُوا نَهْسًا "

আলকামা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনু মাসউদ (রাঃ)-এর সাথে বসা ছিলাম। তিনি তখন উসমান (রাঃ)-এর কাছে ছিলেন। উসমান (রাঃ) বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কয়েকজন যুবকের কাছে গিয়ে বললেন, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হিফাজত করে। যার সে সামর্থ্য নেই, সাওম তার কামভাবকে দমন করবে।আবু আবদুর রহমান (নাসায়ী) বলেন, এ হাদিসের অন্যতম রাবি আবু মা‘শার এর নাম জিয়াদ ইবনু কুলাইব। তিনি নির্ভরযোগ্য এবং ইব্রাহিমের ছাত্র। তার থেকে মানসুর, মুগীরা এবং শু‘বাহ রিওয়ায়াত করেছেন। অপরদিকে আবু মা‘শার আল মাদানী-এর নাম নাজীহ, তিনি দুর্বল। আর তার দুর্বলতা এই যে, তিনি হাদিস বর্ণনায় উল্টাপাল্টা (ভুলবশত মিশ্রণ) করে ফেলেন, যে কারণে তার হাদিসসমূহ মুনকার।বর্ণনাকারীদের অপরজন হলেন মুহাম্মাদ ইবনু আমর, তিনি আবু সালামা থেকে, তিনি আবু হুরায়রা (রাঃ) হতে সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: “কিবলা পশ্চিম ও পূর্বে মধ্যবর্তী একটি জায়গায়।”বর্ণনাকারীদের মধ্যে একজন হিশাম ইবনু উরওয়া, তিনি তার পিতা থেকে, তিনি আয়িশা (রাঃ) হতে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি (ﷺ) বলেন: তোমরা ছুরি দিয়ে গোশত কেটো না। বরং তোমরা গোশত কামড়ে খাও।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন