২২/৫০. অধ্যায়ঃ
মুসাফিরকে সওম থেকে অব্যাহতি দেয়া এবং 'আম্র ইবনু উমাইয়্যাহ্ থেকে আওযা'ঈ কর্তৃক রিওয়ায়াত বর্ণনায় সানাদের ভিন্নতা
সুনানে নাসাঈ : ২২৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৬৯
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَاجِرِ، عَنْ أَبِي أُمَيَّةَ الضَّمْرِيِّ، قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَلَمَّا ذَهَبْتُ لِأَخْرُجَ، قَالَ: «انْتَظِرِ الْغَدَاءَ يَا أَبَا أُمَيَّةَ» قُلْتُ: إِنِّي صَائِمٌ يَا نَبِيَّ اللَّهِ، قَالَ: " تَعَالَ أُخْبِرْكَ عَنِ الْمُسَافِرِ: إِنَّ اللَّهَ تَعَالَى وَضَعَ عَنْهُ الصِّيَامَ وَنِصْفَ الصَّلَاةِ "
আবূ উমাইয়া দমরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একবার সফর থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে তাঁকে সালাম দিলাম। যখন আমি চলে যেতে উদ্যত হলাম, তিনি (ﷺ) বললেন: হে আবু উমাইয়া! দ্বিপ্রহরের আহারের জন্য অপেক্ষা কর। আমি বললাম, হে আল্লাহর নবী! আমি তো সাওম পালন করছি। তিনি (ﷺ) বললেন, কাছে আসো; আমি তোমাকে মুসাফিরের বিধান সম্পর্কে অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফিরের ওপর থেকে সাওম মূলতবি এবং অর্ধেক সালাত রহিত করেছেন।
