২২/৫৮. অধ্যায়ঃ
এ প্রসঙ্গে হিশাম ইবনু 'উরওয়াহ্ (রহিমাহুল্লাহ)-এর বর্ণনাভেদের উল্লেখ
সুনানে নাসাঈ : ২৩০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩০৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: إِنَّ حَمْزَةَ، قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، أَصُومُ فِي السَّفَرِ؟ وَكَانَ كَثِيرَ الصِّيَامِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
হামজা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন: হে আল্লাহর রাসূল! আমি কি সফর অবস্থায় সাওম পালন করব? আর তিনি অধিক সাওম পালনকারী ছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন: ইচ্ছা হলে সাওম পালন কর আর ইচ্ছা হলে সাওম ভঙ্গ কর।
