২২/৭০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৩৪৫ - সাওম [রোযা]
"নাবী (ﷺ)-এর সওম” (তাঁর জন্য আমার মাতা-পিতা উৎসর্গিত হোক)- এ সম্পর্কিত হাদীসের বর্ণনা রাবীদের বৈপরীত্য
সুনানে আন-নাসায়ী : ২৩৪৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৩৪৫
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ جَعْفَرٍ، عَنْ سَعِيدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُفْطِرُ أَيَّامَ الْبِيضِ فِي حَضَرٍ وَلَا سَفَرٍ»---[حكم الألباني] ضعيف الإسناد
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মুকীম অবস্থায় কিংবা মুসাফির অবস্থায় আইয়্যামে বীযের সাওম পালন হতে বিরত থাকতেন না।
