২২/৬৯. অধ্যায়ঃ
আল্লাহর নাবী দাউদ (আঃ)-এর সওম
সুনানে নাসাঈ : ২৩৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৪৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صِيَامُ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صَلَاةُ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ، وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ»
আব্দূল্লাহ ইব্ন আমর (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে পছন্দনীয় দাউদ (আঃ)-এর সাওম। তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন করতেন না। আর আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে পছন্দনীয় সালাত দাউদ (আঃ)-এর সালাত। তিনি অর্ধরাত্রি ঘুমাতেন এবং রাতের এক-তৃতীয়াংশ সালাত আদায় করতেন আবার রাতের ষষ্ঠাংশে ঘুমাতেন।
