২২/৭০. অধ্যায়ঃ
"নাবী (সাঃ)-এর সওম” (তাঁর জন্য আমার মাতা-পিতা উৎসর্গিত হোক)- এ সম্পর্কিত হাদীসের বর্ণনা রাবীদের বৈপরীত্য
সুনানে নাসাঈ : ২৩৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৪৮
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «لَا أَعْلَمُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ الْقُرْآنَ كُلَّهُ فِي لَيْلَةٍ، وَلَا قَامَ لَيْلَةً حَتَّى الصَّبَاحِ، وَلَا صَامَ شَهْرًا قَطُّ كَامِلًا غَيْرَ رَمَضَانَ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার জানা নেই আল্লাহর নবী (ﷺ) কখনো এক রাতে পূর্ণ কুরআন খতম করেছেন বা কখনো সকাল পর্যন্ত পূর্ণ রাত সালাত আদায় করেছেন কিংবা রমজান মাস ছাড়া পুরো এক মাস কখনো সাওম পালন করেছেন।
