২২/৭০. অধ্যায়ঃ
"নাবী (সাঃ)-এর সওম” (তাঁর জন্য আমার মাতা-পিতা উৎসর্গিত হোক)- এ সম্পর্কিত হাদীসের বর্ণনা রাবীদের বৈপরীত্য
সুনানে নাসাঈ : ২৩৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৪৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، عَنْ صِيَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ «كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ، وَمَا صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا كَامِلًا مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ إِلَّا رَمَضَانَ»
আব্দুল্লাহ ইব্ন শকীক (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু শাকিক (রহঃ) বলেন, আমি আয়িশা (রাঃ)-কে নবী (ﷺ)-এর সাওম পালন সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন যে, তিনি যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা বলতাম যে, তিনি হয়ত এবার সাওম পালন করতেই থাকবেন। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখনও আমরা বলতাম যে তিনি হয়ত এবার সাওম ভঙ্গ করতে থাকবেন। আর রাসূলুল্লাহ (ﷺ) মদিনায় আগমনের পর রমজান ছাড়া পুরো এক মাস সাওম কখনো পালন করেননি।
