২২/৭০. অধ্যায়ঃ
"নাবী (সাঃ)-এর সওম” (তাঁর জন্য আমার মাতা-পিতা উৎসর্গিত হোক)- এ সম্পর্কিত হাদীসের বর্ণনা রাবীদের বৈপরীত্য
সুনানে নাসাঈ : ২৩৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৫০
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَيْسٍ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ، تَقُولُ: «كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ، بَلْ كَانَ يَصِلُهُ بِرَمَضَانَ»
আব্দুল্লাহ ইব্ন আবূ কায়স (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সাওম পালন করার জন্য সর্বাধিক পছন্দনীয় মাস ছিল শা’বান। বরং তিনি শা’বান মাসকে [সাওম পালনসহ] রমজানের সাথে মিলিয়ে নিতেন।
