২২/৭০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৩৫৩ - সাওম [রোযা]
"নাবী (ﷺ)-এর সওম” (তাঁর জন্য আমার মাতা-পিতা উৎসর্গিত হোক)- এ সম্পর্কিত হাদীসের বর্ণনা রাবীদের বৈপরীত্য
সুনানে আন-নাসায়ী : ২৩৫৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৩৫৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ «لَمْ يَكُنْ يَصُومُ مِنَ السَّنَةِ شَهْرًا تَامًّا إِلَّا شَعْبَانَ، وَيَصِلُ بِهِ رَمَضَانَ»
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) শা'বান মাস ব্যতীত পূর্ণ মাস সাওম কখনো পালন করতেন না আর তা রমাযানের সাথে মিলিয়ে নিতেন।
