২২/৭০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৩৫৪ - সাওম [রোযা]
"নাবী (ﷺ)-এর সওম” (তাঁর জন্য আমার মাতা-পিতা উৎসর্গিত হোক)- এ সম্পর্কিত হাদীসের বর্ণনা রাবীদের বৈপরীত্য
সুনানে আন-নাসায়ী : ২৩৫৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৩৫৪
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِشَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ لِشَعْبَانَ، كَانَ يَصُومُهُ أَوْ عَامَّتَهُ»---[حكم الألباني] حسن صحيح
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কখনো শা'বান মাসের চেয়ে বেশি সাওম অন্য কোনো মাসে পালন করতেন না। তিনি (ﷺ) পূর্ণ শা'বান মাস অথবা তার বেশিরভাগ সাওম পালন করতেন।
