২২/৭৬. অধ্যায়ঃ

একদিন সওম রাখা এবং একদিন সওম না রাখা, আর এ প্রসঙ্গে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ)-এর হাদীস বর্ণনায় রাবীদের শব্দ বর্ণনায় পার্থক্য উল্লেখ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৯১

أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُجْرَتِي، فَقَالَ: «أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ»، قَالَ: بَلَى، قَالَ: «فَلَا تَفْعَلَنَّ، نَمْ وَقُمْ، وَصُمْ وَأَفْطِرْ، فَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجَتِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِضَيْفِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِصَدِيقِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّهُ عَسَى أَنْ يَطُولَ بِكَ عُمُرٌ، وَإِنَّهُ حَسْبُكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثًا، فَذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا»، قُلْتُ: إِنِّي أَجِدُ قُوَّةً، فَشَدَّدْتُ، فَشُدِّدَ عَلَيَّ، قَالَ: «صُمْ مِنْ كُلِّ جُمُعَةٍ ثَلَاثَةَ أَيَّامٍ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَشَدَّدْتُ، فَشُدِّدَ عَلَيَّ، قَالَ: «صُمْ صَوْمَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ»، قُلْتُ: وَمَا كَانَ صَوْمُ دَاوُدَ، قَالَ: «نِصْفُ الدَّهْرِ»

আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ (রাঃ) বলেছেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমার কামরায় প্রবেশ করে বললেন, “নিশ্চিতভাবে আমাকে অবহিত করা হয়েছে যে, তুমি নাকি সারা রাত সালাত আদায় কর এবং সারাদিন সাওম পালন কর?” তিনি বললেন, “হ্যাঁ।” তখন তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) বললেন, “তুমি কখনো আর এমন করবে না; বরং কিছুক্ষণ ঘুমাবে আর কিছুক্ষণ সালাত আদায় করবে এবং কখনো কখনো সাওম পালন করবে আবার কখনো সাওম ত্যাগ করবে। কেননা তোমার উপর তোমার চোখের হক রয়েছে, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে, তোমার উপর তোমার বন্ধুর হক রয়েছে। আশা করি, তুমি দীর্ঘজীবী হবে। তোমার জন্য এটাই যথেষ্ট যে, তুমি প্রত্যেক মাসে তিনদিন সাওম পালন করবে। এটাই সারা বছর সাওম পালন করার সমান হবে। প্রত্যেক ভাল কাজের জন্য দশ দশ গুণ সওয়াব রয়েছে।”আমি বললাম, “আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি।” আমি কঠোরতা অবলম্বন করতে চাইলে তিনি তার অনুমতি দিলেন। তিনি বললেন, “তুমি প্রতি জুমুআতে তিনদিন সাওম পালন করবে।” আমি বললাম, “আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি।” আমি কঠোরতা অবলম্বন করতে চাইলে তিনি তার অনুমতি দিলেন। তিনি বললেন, “তুমি আল্লাহর নবী দাউদ (আঃ)-এর ন্যায় সাওম পালন কর।” আমি জিজ্ঞেস করলাম, “দাউদ (আঃ)-এর সাওম কিরূপ ছিল?” তিনি (ﷺ) বললেন, “বছরের অর্ধেক সময়।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন