২২/৭৮. অধ্যায়ঃ

মাসে দশদিন সওম পালন করা এবং এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের বর্ণনায় শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৯৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ، هُوَ الشَّاعِرُ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، إِنَّكَ تَصُومُ الدَّهْرَ، وَتَقُومُ اللَّيْلَ، وَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتْ الْعَيْنُ، وَنَفِهَتْ لَهُ النَّفْسُ، لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ صَوْمُ الدَّهْرِ، ثَلَاثَةُ أَيَّامٍ مِنَ الشَّهْرِ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ صَوْمَ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَلَا يَفِرُّ إِذَا لَاقَى»

আব্দুল্লাহ ইবন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : হে আব্দুল্লাহ ইবন আমর! তুমি নাকি পুরো বছর সাওম পালন কর এবং সারা রাত সালাত আদায় কর? তুমি যদি এভাবে করতে থাক তবে তোমার চক্ষু কোটরাগত হয়ে যাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। যে সারা বছর সিয়াম পালন করে সে মূলত সিয়ামই পালন করে না। সারা জীবনের সাওম হল প্রতি মাসে তিনদিন সাওম পালন করা। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওমই পালন করার সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি দাউদ (আঃ)-এর সাওমই পালন কর- তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন সাওম ত্যাগ করতেন। আর [শত্রুর] সাক্ষাতে তিনি পলায়ন করতেন না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন