২২/৭৮. অধ্যায়ঃ

মাসে দশদিন সওম পালন করা এবং এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের বর্ণনায় শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৯৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَسْبَاطٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَرَدْتُ بِذَلِكَ إِلَّا الْخَيْرَ، قَالَ: «لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ، وَلَكِنْ أَدُلُّكَ عَلَى صَوْمِ الدَّهْرِ، ثَلَاثَةُ أَيَّامٍ مِنَ الشَّهْرِ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ خَمْسَةَ أَيَّامٍ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «فَصُمْ عَشْرًا»، فَقُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ صَوْمَ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا»

আব্দুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, তুমি নাকি সারা রাত সালাত আদায় কর এবং দিনের বেলা সিয়াম পালন কর? আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি এর দ্বারা কল্যাণ ছাড়া আর কিছুই আশা করি না। তিনি (ﷺ) বললেন, প্রকৃতপক্ষে যে প্রতিদিন সিয়াম পালন করে তার সিয়াম গ্রহণযোগ্য নয়। তবে আমি তোমাকে জানাবো কিভাবে সারা বছর সিয়াম পালনের সওয়াব পাওয়া যায়। তা হল প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন কর। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি পাঁচ দিন সিয়াম পালন কর। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি দশ দিন সিয়াম পালন কর। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সিয়াম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন: তাহলে তুমি দাউদ (আঃ)-এর সিয়াম পালন কর। তিনি এক দিন সিয়াম পালন করতেন আর এক দিন সিয়াম পালন করতেন না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন