২২/৭৭. অধ্যায়ঃ
সিয়ামে হাস-বৃদ্ধি করা এবং এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ) বর্ণিত হাদীসের বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২৩৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৯৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ فَيَّاضٍ، سَمِعْتُ أَبَا عِيَاضٍ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُ: «صُمْ يَوْمًا وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قَالَ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ يَوْمَيْنِ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قَالَ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قَالَ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ أَرْبَعَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قَالَ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ أَفْضَلَ الصِّيَامِ عِنْدَ اللَّهِ، صَوْمَ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا»
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছিলেন, তুমি [প্রত্যেক দশ দিনে] একদিন সাওম পালন করবে। তাহলে অবশিষ্ট দিনগুলোরও প্রতিদান তোমাকে দেয়া হবে। আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তা হলে তুমি দুই দিন সাওম পালন কর। তাহলে অবশিষ্ট দিনগুলোরও প্রতিদান তোমাকে দেয়া হবে। তিনি বললেন, আমি তো এর চেয়েও বেশি পালনের সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি তিন দিন সাওম পালন কর, তাহলে অবশিষ্ট দিনগুলোরও প্রতিদান তোমাকে দেয়া হবে। তিনি বললেন, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি আল্লাহর নিকট সর্বোত্তম সাওম পালন কর আর তা হল দাউদ (আঃ)-এর সাওম। তিনি এক দিন সাওম পালন করতেন আর এক দিন সাওম ত্যাগ করতেন।
