২২/৭৭. অধ্যায়ঃ

সিয়ামে হাস-বৃদ্ধি করা এবং এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ) বর্ণিত হাদীসের বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৯৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، ح وأَخْبَرَنِي زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُمْ يَوْمًا وَلَكَ أَجْرُ عَشَرَةِ»، فَقُلْتُ: زِدْنِي، فَقَالَ: «صُمْ يَوْمَيْنِ وَلَكَ أَجْرُ تِسْعَةٍ»، قُلْتُ: زِدْنِي، قَالَ: «صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ ثَمَانِيَةٍ»، قَالَ ثَابِتٌ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُطَرِّفٍ، فَقَالَ: «مَا أُرَاهُ إِلَّا يَزْدَادُ فِي الْعَمَلِ وَيَنْقُصُ مِنَ الْأَجْرِ» وَاللَّفْظُ لِمُحَمَّدٍ "

আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

শু‘আয়ব ইবন আবদুল্লাহ ইবন আমর (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন: তুমি একদিন সাওম পালন কর তাহলে তুমি দশদিন সাওম পালন করার সাওয়াব পাবে। আমি বললাম, আমাকে আরো কিছু বাড়িয়ে দিন। তিনি বললেন, তাহলে তুমি দু’দিন সাওম পালন কর, তাহলে বাকী নয়দিনের সাওম পালন করার সাওয়াব তোমাকে দেয়া হবে। আমি বললাম, আমাকে আরো কিছু বাড়িয়ে দিন। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি তিনদিন সাওম পালন কর, তাহলে বাকী আটদিনের সাওম পালন করার সাওয়াবও তোমাকে দেয়া হবে।সাবিত (রহঃ) বলেন যে, আমি এ হাদীস মুতার্রিফ (রহঃ)-এর কাছে বর্ণনা করলে তিনি বললেন, আমার মনে হয় এ হাদীসের অর্থ হল, সাওম পালনকারীর আমলের সংখ্যা বৃদ্ধি হলেও তুলনামূলক সাওয়াব কম হবে। বর্ণনাকারী মুহাম্মাদ ইবন ইসমাঈল (রহঃ) এভাবে বর্ণনা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন