২২/৭৭. অধ্যায়ঃ
সিয়ামে হাস-বৃদ্ধি করা এবং এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ) বর্ণিত হাদীসের বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২৩৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৯৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْعَلَاءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ ابْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: ذَكَرْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّوْمَ، فَقَالَ: «صُمْ مِنْ كُلِّ عَشَرَةِ أَيَّامٍ يَوْمًا، وَلَكَ أَجْرُ تِلْكَ التِّسْعَةِ»، فَقُلْتُ: إِنِّي أَقْوَى مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ مِنْ كُلِّ تِسْعَةِ أَيَّامٍ يَوْمًا، وَلَكَ أَجْرُ تِلْكَ الثَّمَانِيَةِ»، قُلْتُ: إِنِّي أَقْوَى مَنْ ذَلِكَ، قَالَ: «فَصُمْ مِنْ كُلِّ ثَمَانِيَةِ أَيَّامٍ يَوْمًا، وَلَكَ أَجْرُ تِلْكَ السَّبْعَةِ»، قُلْتُ: إِنِّي أَقْوَى مِنْ ذَلِكَ، قَالَ: فَلَمْ يَزَلْ حَتَّى قَالَ: «صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا»
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর কাছে সাওমের বিষয়টি উল্লেখ করলে তিনি বললেন, তুমি প্রতি দশদিনে একদিন সাওম পালন কর তাহলে বাকী নয় দিনের সাওয়াবও তুমি লাভ করবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি প্রতি নয়দিনে একদিন সাওম পালন কর তাহলে বাকী আট দিনের সাওয়াবও তোমাকে দেয়া হবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি প্রতি আটদিনে একদিন সাওম পালন কর তাহলে বাকী সাতদিনের সাওয়াবও পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বলেন, আমি এ রকম বলতেই থাকলাম, শেষ পর্যন্ত তিনি (ﷺ) বললেন, তুমি একদিন সাওম পালন কর আর একদিন সাওম ত্যাগ কর।
