২২/৭৯. অধ্যায়ঃ

সারা মাসের পাঁচদিন সওম পালন করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪০২

أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَنْبَأَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ وَهُوَ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، قَالَ: دَخَلْتُ مَعَ أَبِيكَ زَيْدٍ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَيَّ، فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةَ أَدَمٍ رَبْعَةً حَشْوُهَا لِيفٌ، فَجَلَسَ عَلَى الْأَرْضِ وَصَارَتِ الْوِسَادَةُ فِيمَا بَيْنِي وَبَيْنَهُ، قَالَ: «أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةُ أَيَّامٍ؟»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «خَمْسًا»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «سَبْعًا»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «تِسْعًا»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِحْدَى عَشْرَةَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ شَطْرَ الدَّهْرِ، صِيَامُ يَوْمٍ وَفِطْرُ يَوْمٍ»

আব্দুল্লাহ ইবৃন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন আমর (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে আমার সাওমের কথা উল্লেখ করা হলে তিনি আমার কাছে আসলেন এবং আমি তাঁর জন্য একটি খেজুরের বাকল ভর্তি মধ্যম আকারের চামড়ার বালিশ লাগিয়ে দিলাম। তিনি মাটিতে বসলেন এবং বালিশ আমার আর তাঁর মাঝখানে ছিল। তিনি (ﷺ) বললেন, তোমার জন্য কি প্রতি মাসে তিন দিন সাওম পালন করা যথেষ্ট নয়? আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। [আমার জন্য আরো বাড়িয়ে দিন] তিনি বললেন, তাহলে পাঁচ দিন? আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! [আমার জন্য আরো বৃদ্ধি করুন]। তিনি বললেন, তাহলে সাত দিন? আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! [আমার জন্য আরো বৃদ্ধি করুন]। তিনি বললেন, নয় দিন? আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! [আমার জন্য আরো বৃদ্ধি করুন]। তিনি বললেন, তাহলে এগার দিন? আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। [আরো বৃদ্ধি করুন]।নবী (ﷺ) বললেন, দাউদ (আঃ)-এর সাওমের উপরে কোনো সাওম হতে পারে না। আর তা হল সারা জীবনের অর্ধেক—এক দিন সাওম পালন করা আর এক দিন সাওম ত্যাগ করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন